মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জিতলো টেকনো ক্যামন ৩০ সিরিজ
এবার মিউজ ডিজাইন অ্যাওয়ার্ড স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র ক্যামন ৩০ সিরিজ। টেক আর্ট লেদার এডিশনের জন্য টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে এই সম্মানজনক পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। শনিবার টেকনো বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সূত্রমতে, মিউজিক ডিজাইন অ্যাওয়ার্ডের প্লাটিনাম ক্যাটাগরিতে ৮,৫০০টিরও বেশি এন্ট্রি জমা দেওয়া হয়। এর মধ্য থেকে টেকনোর টেক আর্ট লেদার এডিশনটির মোহনীয় ও স্টাইলিশ। ফ্যাশনকে বেছে নেন বিচারকেরা।
টেকনো ক্যামন ৩০ সিরিজের টেক আর্ট লেদার এডিশন আলপাইন উইন্ড (পাহাড়ি বায়ু বা হাওয়া) থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। পেছনের প্যানেলটি অনন্য টেক্সচার সহ উদ্ভাবনী টেক আর্ট লেদার দিয়ে তৈরি, যা নৈসর্গের সৌন্দর্যকে প্রতিফলিত করে। এই ডিভাইস ব্যবহার করার সময় পাওয়া যাবে মনোমুগ্ধকর অনুভূতি। এই ফোনে রয়েছে ক্লাসিক ক্যামেরা ডিজাইন, যা স্মার্টফোন প্রেমীদের মাঝে ফটোগ্রাফির প্রতি আপনার পুরোনো ভালোবাসা জাগিয়ে তুলবে। ক্লাসিক ফ্লেয়ারের মিশ্রন সহ আধুনিকতার ছোঁয়া আছে এই স্মার্টফোনে। নিজের স্বকীয় স্টাইলে নতুন মাত্রা যোগ করতে চান এমন ফ্যাশন সচেতন মানুষদের জন্য উপযুক্ত ডিভাইস টেকনো ক্যামন ৩০ সিরিজ।
সম্প্রতি দেশের বাজারে এসেছে টেকনো ক্যামন ৩০ সিরিজ। লঞ্চ হওয়ার পর থেকেই তরুণ ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ। নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে ব্যাপকভাবে সমাদৃত এই সিরিজে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ একটি ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা। অসাধারন ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে বিভিন্ন এআই ফিচার এবং অত্যাধুনিক এআইজিসি পোর্ট্রেট। এছাড়া, এআই ইমেজ প্রসেসর পোলারএইস এর সাহায্যে ব্যবহারকারীরা তুলতে পারবেন দুর্দান্ত এআই পোর্ট্রেট ইমেজ।
প্রসঙ্গত, মিউজ ক্রিয়েটিভ এবং ডিজাইন অ্যাওয়ার্ডস সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত একটি প্রতিযোগিতা। এই ইভেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনন্য ডিজাইন ও নান্দনিক কাজকে স্বীকৃতি দেওয়া হয়। এই পুরস্কার ডিজাইন নান্দনিকতা এবং উদ্ভাবনের প্রতি টেকনোর অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।





